Loading...

ভারতকে ১৮১ রানে হারিয়ে তিন দলীয় আসরের শিরোপা বাংলাদেশের যুবাদের

| Updated: December 08, 2021 17:56:57


ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেওয়া। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেওয়া।

তিন দলীয় টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে স্রেফ উড়িয়ে দিয়ে শিরোপা জিতল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ২৩৫ রানের লক্ষ্য দিয়ে কেবল ৫৩ রানে গুঁড়িয়ে দিয়ে ১৮১ রানের জয় পায় সফরকারীরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও আইচ মোল্লার দারুণ ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে বড় পুঁজি। প্রাথমিক পর্বে তিন ইনিংসে কেবল একবার দুই অঙ্ক স্পর্শ করেন তিনি। নিষ্প্রভ আইচ মোল্লা যেন সবটুকু জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য।

 

Share if you like

Filter By Topic