ব্যাংকে লেনদেন সপ্তাহে চার দিন সকাল ১০টা থেকে দুপর দেড়টা পর্যন্ত


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: June 30, 2021 17:03:46 | Updated: June 30, 2021 20:18:30


ব্যাংকে লেনদেন সপ্তাহে চার দিন সকাল ১০টা থেকে দুপর দেড়টা পর্যন্ত

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কঠোর লকডাউনে ব্যাংক সপ্তাহে খোলা থাকবে সপ্তাহে চার দিন, প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা চলবে লেনদেন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে।

সরকার সেই লকডাউনের বিধি-নিষেধ আরোপের পর বুধবার বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করে নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, লকডাউনের এই সময়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।

ছুটির দিন ও রোববার বাদে অন্য দিনে সকাল ১০টা থেকে দেড়টা অবধি ব্যাংকে লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ সারার জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে।

১ জুলাই ব্যাংক হলিডে এবং তার পরবর্তী দুদিন ছুটি হওয়ায় এবং তার পর রোববার হওয়ায় আগামী চার দিন দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।

ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি লেনদেন চলবে বলে বিএসইসি মুখপাত্র জানিয়েছেন।

Share if you like