Loading...

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

| Updated: April 08, 2022 20:41:50


বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের দাবি করা শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, "বেসরকারি শিক্ষকরা তারা চান উৎসব ভাতা শতভাগ। আসলে এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে আমি মনে করি.. যখন আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়টি বিধান করা …সেটি ছাড়া কিন্তু শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।”

এ ক্ষেত্রে সরকারের সক্ষমতার বিষয়ও রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সব কিছু মিলিয়ে আমরা বিষয়গুলো দেখছি কতটুকু করা যায়।"

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic