Loading...

বৃহস্পতিবার ৯ ঘণ্টা গ্যাস পাবে না রামপুরাবাসী

| Updated: June 02, 2021 20:28:59


বৃহস্পতিবার ৯ ঘণ্টা গ্যাস পাবে না রামপুরাবাসী

জরুরি সংস্কার কাজের জন্য চলতি সপ্তাহের শেষ দিন আবারও ঢাকার রামপুরা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নয় ঘণ্টা।

বুধবার বিতরণ সংস্থা তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

ফলে পূর্ব রামপুরা হাইস্কুল এলাকা, বৌবাজার এলাকা, আল-মামুর মসজিদ এলাকায় কোনো শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না। পার্শ্ববর্তী এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

এর আগে মঙ্গলবার দুপুরেও তিন ঘণ্টার জন্য ওই এলাকার গ্যাস বন্ধ রাখা হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic