Loading...
The Financial Express

বৃষ্টিবিধ্বস্ত আসামে ভূমিধসে দুই ভাইবোনের জীবন্ত কবর

| Updated: June 17, 2022 12:49:14


আসামে ভূমিধসে ২ ভাইবোন জীবন্ত মাটিচাপা পড়ে। ছবি রয়টার্সের আসামে ভূমিধসে ২ ভাইবোন জীবন্ত মাটিচাপা পড়ে। ছবি রয়টার্সের

চলতি বছরের মে-তে একাধিক জেলায় ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা আসাম এ মাসেও তুমুল বৃষ্টিপাতের কবলে পড়েছে। এনডিটিভি-এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ খবর জানিয়েছে। 

ভারতের উত্তরপূর্বের এ রাজ্যটিতে ভূমিধসে কেবল গত তিনদিনেই ৬ জনের প্রাণহানি হয়েছে। 

বৃহস্পতিবার গোলপাড়া শহরে তুমুল বর্ষণের পর সৃষ্ট ভূমিধসে বাড়ির পার্শ্বদেয়াল ভেঙে অপ্রাপ্তবয়স্ক দুই ভাইবোন জীবন্ত মাটিচাপা পড়ে। পরে ধ্বংসস্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে ভারতের উত্তরপূর্বের এ রাজ্যে চলতি বছর বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।

তুমুল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে জাতীয় মহাসড়ক ৬ এর অন্তর্গত মেঘালয়ের লামশনং থানার আওতাধীন কিছু অংশেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আসামের দিমা হাসাও জেলা প্রশাসন, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ও রাজ্য গণপূর্ত বিভাগ জেলার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের কাজ চালিয়ে গেলেও বৃষ্টিতে নতুন অনেক এলাকা প্লাবিত ও অসংখ্য সড়ক তলিয়ে গেছে।

গত কয়েকদিনের নিয়মিত বৃষ্টিতে বোরোলিয়া, পাগলাদিয়া ও মতুঙ্গা নদীতে পানির মাত্রাও বেড়ে গেছে।

বন্যার পানিতে একাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় তামুলপুর জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে।

 

Share if you like

Filter By Topic