বৃষ্টি, গরম, এরপর আবার বৃষ্টি


এফই ডেস্ক | Published: June 05, 2021 15:21:46 | Updated: June 05, 2021 18:05:58


বৃষ্টি, গরম, এরপর আবার বৃষ্টি

মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি ঝরলেও গরম কাটছে না। তবে কয়েকদিন বাদে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা স্বস্তি দিতে পারে।

জ্যৈষ্ঠের শেষ সময় এসে বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে; তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনায় ৩৭. ডিগ্রি সেলসিয়াস। সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫. ডিগ্রি সেলসিয়াস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার সকালেও বৃষ্টি ঘুম ভাঙিয়েছে রাজধানীবাসীর। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ঢাকায়। কিন্তু বৃষ্টি থামার পর আবার গরমের অস্বস্তি দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১০৪ মিলিমিটার।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন টেকনাফ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সামনের দিনগুলোয় বৃষ্টি বেড়ে গরম কমতে পারে।

আবহাওয়াবিদ রহমান বলেন, আরও দুয়েকদিন কোথাও গরম, কোথাও বজ্রসহ বৃষ্টি হবে। বর্ষা তো এসে যাচ্ছে। দুতিন এমন আবহাওয়া থাকবে। তবে জুনের দিকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পেরিয়ে যাবে। এরপর বৃষ্টির প্রবণতা বাড়বে। সারাদেশে দিন-রাতের তাপমাত্রা - ডিগ্রি সেলসিয়াস কমবে।

আবহাওয়া অধিদপ্তরের রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, সিলেট, খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জুন মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে।

এসময় বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তার একটি নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।

চলতি মাসে একটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের (সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাসও রয়েছে।

ভারি বর্ষণের কারণে মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

Share if you like