Loading...

বৃদ্ধাকে ধাক্কা, ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির চালক আটক

| Updated: December 03, 2021 12:37:44


-- ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম -- ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে এক বাসযাত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম মার্কেটে সামনে আরজু বেগম নামে ৬৫ বছর বয়সী এক নারী বাস থেকে নামার পর ময়লার গাড়ির ধাক্কায় আহত হন।

পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তির করা হয়। ঘটনাস্থল থেকেই সিটি করপোরেশনের ওই ময়লার গাড়ির চালককে আটক করা হয় বলে জানান ওসি।

গত বৃহস্পতিবার পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবীর খান নামের এক মোটরসাইকেল আরোহীর, যিনি গার্মেন্ট এক্সেসরিজের ব্যবসা করতেন।

ওই গাড়িটি চালাচ্ছিলেন মো. হানিফ নামের একজন মেকানিক, যাকে পরে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব।

তার আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান মারা গেলে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

 

Share if you like

Filter By Topic