বুস্টার ডোজে নিবন্ধনের প্রয়োজন নেই, বললেন সেব্রিনা ফ্লোরা


এফই অনলাইন ডেস্ক | Published: December 23, 2021 12:01:52 | Updated: December 23, 2021 17:16:48


বুস্টার ডোজে নিবন্ধনের প্রয়োজন নেই, বললেন সেব্রিনা ফ্লোরা

করোনাভাইরাসের বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেয়াদের কাছে এসএমএস চলে যাবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এক্সিউটিভ গ্রীনটেক্স কারখানায় শ্রমিকদের করোনাভাইরাস টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি একথা বলেন।

সেব্রিনা বলেন, বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দিবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেয়ার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।

এদিন কারাখানার তিন হাজার শ্রমিককে এস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা দেওয়া হয়।

Share if you like