Loading...

বুধবার থেকে ঢাকাসহ সব সিটি এলাকায় বাস চলবে

| Updated: April 07, 2021 14:50:22


বুধবার থেকে ঢাকাসহ সব সিটি এলাকায় বাস চলবে

করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার বিকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে।

“তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ করতে পারবে না, এবং বের হতে পারবে না।”

Share if you like

Filter By Topic