Loading...
The Financial Express

বিয়ের প্রলোভন দিয়ে নোয়াখালীর কলেজছাত্রীকে বগুড়ায় ধর্ষণের অভিযোগ


প্রতীকি ছবি প্রতীকি ছবি

বিয়ের প্রলোভন দিয়ে নোয়াখালীর এক কলেজছাত্রীকে বগুড়ায় এনে ধর্ষণের অভিযোগ অভিযোগ উঠেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার ওই ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে বগুড়ার আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানিয়েছেন।

মামলার আসামি রাজ (২১) আদমদীঘির পান্নার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ মোবাইল ফোনের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে শনিবার বগুড়ায় এনে একটি পার্কে দিন কাটান। রাতে সান্তাহারে তার খালার বাসায় নিয়ে ওই ছাত্রীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অসচেতন করে ধর্ষণ করেন।

পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে।

ওসি জালাল বলেন, রাজ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share if you like

Filter By Topic