শনিবার উদযাপিত হবে বিশ্ব রেফ্রিজারেশন দিবস। বিশ্ব্যাপী অনুষ্ঠিতব্য এই আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ওয়ালটন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, বিশ্ব রেফ্রিজারেশন দিবস উপলক্ষে তারা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য কুলিং চ্যাম্পিয়ন্স: কুল ক্যারিয়ার ফর অ্যা বেটার ওয়ার্ল্ড।
উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে সারা বিশ্বের ব্যবসায়িক সংগঠন এবং উদ্যোক্তারা ২৬ জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস হিসেবে পালনের বিষয়ে একমত হয়।
ইনস্টিটিউট অব রেফ্রিজারেশন এর প্রেসিডেন্ট স্টিফেন গিল এই ধারণার প্রবর্তন করেন। এক দশক ধরে তিনি রেফ্রিজারেশন দিবস পালনের উদ্যেগ নিয়ে কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২৬ জুন দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (ইউএনইপি)র ওজোন অ্যাকশন বিভাগ দিবসটি পালনে সমর্থন দিয়েছে।
ওয়ালটন কম্প্রেসরের সিইও রবিউল আলম বলেন, রেফ্রিজারেশন দিবসের এই ইভেন্টে আগামি এক বছরের জন্য স্পন্সর হয়েছে ওয়ালটন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
তিনি জানান, এ দিবস উদযাপনের অংশ হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে র্যালি আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টায় থাকবে লাইভ ওয়েবিনার পর্ব। এতে বক্তারা আধুনিক বিশ্বের জন্য রেফ্রিজারেশন-এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়া পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্ব সেরা রেফ্রিজারেশন পণ্য তৈরির প্রতিশ্রুতিও আসবে এসব কর্মসূচি থেকে।
ওয়ালটন ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক বলেন, রেফ্রিজারেশন দিবস উদযাপনের এই বিশ্ব ইভেন্টের স্পন্সর হতে পেরে গর্বিত ওয়ালটন পরিবার। ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এরকম বিশ্ব ইভেন্টের সঙ্গে ওয়ালটন থাকবে সবসময়।
তিনি আরও জানান, ওয়ালটন রেফ্রিজারেশন পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এসব পণ্যে পরিবেশের ক্ষতিকর দিক নিয়ে গবেষণা করছে ওয়ালটন। সবুজায়নের পৃথিবী গড়তে ওয়ালটন সহযোগি ভূমিকা পালন করছে। এজন্য পরিবেশবান্ধব আর-৬০০এ রেফ্রিজারেন্ট ব্যবহৃত হচ্ছে পণ্য উৎপাদনে। যা ওজোন স্তরের ক্ষতি করে না।
জানা গেছে, ওয়ালটনের ভেরিফায়েড ফেসবুকে পেজের মাধ্যমে অনুষ্ঠিতব্য লাইভ ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. জহুরুল হক, জিয়াক্সিপেরা কম্প্রেসর কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার লি চেনচাও, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফেলো প্রকৌশলী হাসমতুজ্জামান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের সিনিয়র ম্যানেজার আবু হান্নান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চিফ টেকনিক্যাল অফিসার আন মগ ইয়াং, ওয়ালটন ফ্রিজের আরএন্ডডি বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের এক্সপোর্ট কো-অরডিনেটর আব্দুর রউফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ গুণগতমানের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করায় ওয়ালটন ফ্রিজ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)র ফাইভ স্টার এনার্জি রেটিং।
এছাড়া পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় ২০১৮ সালে ওয়ালটন অর্জন করে জাতীয় পরিবেশ পদক।