বিভিন্ন দেশে ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম সেবায় বিভ্রাট


FE Team | Published: October 04, 2021 22:37:42 | Updated: October 05, 2021 14:41:13


বিভিন্ন দেশে ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম সেবায় বিভ্রাট

বিশ্বের বিভিন্ন দেশে ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ ফেইসবুকের সেবাগুলো সেবা বিভ্রাটের শিকার হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যা হচ্ছে জানিয়ে ব্যবহারকারীরা বলছেন, ফেইসবুক পেইজেই তারা ঢুকতে পারছেন না। মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে। হোয়াটসঅ্যাপ থেকে কোনো বার্তা পাঠানো যাচ্ছে না, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ডাউন ডিটেকটরে অভিযোগ করেছেন। ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যন্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে।

ব্যবহারকারীরা ফেইসবুকের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ার কথা টুইটারেও প্রকাশ করছেন।

হোয়াটসঅ্যাপ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তারা কাজ করছে।

Share if you like