Loading...

বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে দেশে আসুন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রী

| Updated: November 05, 2021 19:13:35


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলা‌দে‌শের উন্নয়নের অগ্রযাত্রায় সহযাত্রী হতে বি‌দেশি ‌বি‌নি‌য়োগকারী‌দের অংশীদার ক‌রে দেশে বিনিয়োগ আনতে প্রবাসীদের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। 

বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ' শীর্ষক অনুষ্ঠা‌নে এই আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভি‌ডিও কনফা‌রে‌ন্সিংয়ের মাধ‌্যমে এই অনুষ্ঠা‌নে যুক্ত হ‌ন শেখ হা‌সিনা। প্রবাসী ব‌্যবসায়ীরা দে‌শে বি‌নি‌য়োগ কর‌লে তা‌দের সব ধর‌নের সু‌যোগ-সু‌বিধা নি‌শ্চিতের আশ্বাস দেন তিনি।

শেখ হা‌সিনা ব‌লেন, “আমা‌দের বাংলা‌দেশি ব‌্যবসায়ীরা যারা আছেন, তা‌দের‌কে আমি অনু‌রোধ কর‌ব যে আপনারা এখন নি‌জের দে‌শে আসেন, ইন‌ভেস্ট ক‌রেন। আর এখা‌নে যারা ব‌্যবসা কর‌ছেন, আপনারা বাংলা‌দে‌শে আপনা‌দের ইন্ডাস্ট্রি কর‌তে পা‌রেন।

“আপনারা আ‌সেন এবং যারা ব্রিটিশ ইন‌ভেস্টরস আছে, তা‌দের‌কে পার্টনার ক‌রে নি‌য়ে আসেন। তা‌দের সা‌থে আপনারা বাংলা‌দে‌শে এসে ব‌্যবসা ক‌রেন।”

ব‌্যবসায়ী‌দের আশ্বস্ত ক‌রে সরকার প্রধান ব‌লেন, “সব রকম সু‌যোগ-সু‌বিধা আপনারা পা‌বেন। আর কা‌রও য‌দি কোনো অসু‌বিধা থা‌কে, অবশ‌্যই আমি আছি। সব ধর‌নের.. সহজভা‌বে যা‌তে ব‌্যবসা কর‌তে পা‌রেন, সেই ব‌্যবস্থাটা আমরা ক‌রে দেব।

“আমি খুব খু‌শি হ‌ব, আমা‌দের বাংলা‌দে‌শি যারা আজ‌কে গ্রেট ব্রিটে‌নের বি‌ভিন্ন জায়গায় বসবাস কর‌ছেন, তারা য‌দি বাংলা‌দে‌শে আসেন এবং ব‌্যবসা ক‌রেন। তা‌দের জন‌্য বি‌শেষ ব‌্যবস্থা দেওয়া হ‌বে।” 

Share if you like

Filter By Topic