বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে: প্রধানমন্ত্রী


এফই ডেস্ক | Published: October 06, 2021 15:20:02 | Updated: October 06, 2021 18:32:26


- ফোকাস বাংলা ফাইল ছবি

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১৯ এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমার বাবার পদাঙ্ক অনুসরণ করে আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে দেখি।

আমি মনে করি এই দায়িত্ব আমার, জনগণের সেবা করা। আপনাদের কাছেও আমি এটা চাই, আপনারা জনগণের সেবক হিসেবেই কাজ করবেন।

আইন ও প্রশাসন কোর্সের জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের যথাযথ প্রযোগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায়বিচার পায় সেটা নিশ্চিত করবেন।

মহামারীর মধ্যে ভার্চুয়াল কোর্ট চালু করা প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থাটাকে অব্যাহত রাখা বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। কারণ আমি তার ভুক্তভোগী।

Share if you like