বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চারজনের লাশ পাওয়া গেছে; যারা গোলাগুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সকালে উপজেলার তারাছা ইউনিয়নের গেরাউমুখ এলাকার সাঙ্গু নদীর খালের পাশে চারজনের লাশ পাওয়া যায় বলে জানান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার ।
তিনি বলেন, ধারণা করছি দুপক্ষের গোলাগুলি তাদের মৃত্যু হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কাদের গুলিতে তারা নিহত হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।
বিস্তারিত আসছে...