Loading...

বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর করতে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ভারত

| Updated: March 29, 2021 22:09:16


ছবি: পিআইডি ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত।

দুর্যোগ ব্যবস্থাপনা , তথ্য প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।

যে ৫ বিষয়ে সমঝোতা স্মারক‍ঃ

১. দুর্যোগ ব্যবস্থাপনা, অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সহযোগিতা

২. বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং ন্যাশনাল ক্যাডেট কোর অব ইন্ডিয়ার (আইএনসিসি) মধ্যে সহযোগিতা

৩. বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূর করতে একটি সহযোগিতা ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা

৪. বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিজিএসটি) সেন্টারের জন্য তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, কোর্সওয়্যার ও রেফারেন্স বই সরবরাহ এবং প্রশিক্ষণ সহযোগিতা

৫. রাজশাহী কলেজ মাঠের উন্নয়নে একটি প্রকল্প বাস্তবায়ন

Share if you like

Filter By Topic