বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী পাচ্ছেন র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার


এফই ডেস্ক | Published: August 31, 2021 14:57:08 | Updated: August 31, 2021 19:50:33


বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী পাচ্ছেন র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার

র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি মঙ্গলবার ২০২১ সালের পুরস্কারের জন্য ফেরদৌসী কাদরীসহ চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সম্মানজনক এই পুরস্কারকে বলা হয় এশিয়ার নোবেল। ফেরদৌসী কাদরীর সঙ্গে পাকিস্তানে ক্ষুদ্রঋন নিয়ে কাজ করা মুহাম্মদ আমজাদ সাদিক, উদ্বাস্তুদের সহায়তায় কাজ করা মানবাধিকার কর্মী স্টিভেন মানসি, ফিলিপিন্সের মৎস্যজীবী রবার্তো ব্যালস এবং ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউজ ওয়াচডক এবার এ পুরস্কার পাচ্ছেন।

Share if you like