বাংলাদেশে অনুমোদন পেল সিনোফার্মের টিকা


এফই ডেস্ক | Published: April 29, 2021 14:23:16 | Updated: April 29, 2021 17:04:43


ছবিঃ সংগৃহীত

রাশিয়ার স্পুৎনিক-ভির পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ সরকার।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বৃহস্পতিবার এ কথা জানান।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত দুটি নতুন টিকার অনুমোদন দেওয়া হল। খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।

Share if you like