Loading...

বহির্বিশ্বের জন্য হজের দুয়ার খুলছে সৌদি, যেতে পারবেন ১০ লাখ ব্যক্তি

| Updated: April 09, 2022 20:55:17


মহামারীকালে গত বছরও সীমিত পরিসরে হয়েছিল হজ — রয়টার্স ফাইল ছবি মহামারীকালে গত বছরও সীমিত পরিসরে হয়েছিল হজ — রয়টার্স ফাইল ছবি

কোভিড মহামারীতে দুই বছর সীমিত পরিসরে হজ পালন হলেও এবার দুয়ার খুলছে সৌদি আরব।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে হজ পালিত হয় সৌদি আরবে।

কিন্তু ২০১৯ সালে বিশ্বে করোনাভাইরাস মহামারী হানা দেওয়ার পর সৌদি আরব বিদেশ থেকে হজে যেতে কাউকে অনুমতি দেয়নি।

ফলে দুই বছর শুধু সৌদি আরবের ৬০ হাজার বাসিন্দা নিয়ে সীমিত পরিসরে পালিত হয় বিশ্বের মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক এই সম্মেলন।

এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আরব নিউজ জানিয়েছে, যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজ পালন করতে পারবে। তবে অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

মহামারীতে গত দুই বছর হজের সুযোগ না মিললেও এবার মিলবে বলে আশায় রয়েছেন বাংলাদেশের বহু মুসলমান। অনেকে গত দুই বছর নিবন্ধন করে রেখেছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক সম্প্রতি জানান, ইতোপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন, তারাই এবার অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন।

Share if you like

Filter By Topic