Loading...

বরগুনায় ‘ওষুধ ভেবে কীটনাশক খেয়ে’ স্কুলছাত্রীর মৃত্যু

| Updated: November 02, 2021 10:16:10


-- প্রতীকী ছবি -- প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলায় ‘গ্যাসট্রিকের ওষুধ ভেবে কীটনাশক খেয়ে’ এক স্কুলছাত্রী মারা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, রোববার রাতে তানজিলা আক্তার (১৫) নামে এই কিশোরীর মৃত্যু হয়।

তানজিলা উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে। আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

মোজাম্মেল হোসেন বলেন, তার মেয়ে গ্যাসের যন্ত্রণায় ভুগছিল। সে ঘরে রাখা গ্যাসট্রিকের ওষুধ খেতে গিয়ে ভুল করে কীটনাশক খেয়ে ফেলে।

“গ্যাসট্রিকের ট্যাবলেট ও পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট পাশাপাশি ছিল।”

প্রথমে তাকে আমতলী হাসপাতালে, সেখান থেকে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হলেও রাতে তার মৃত্যু হয় বলে তিনি জানান।

ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবার কোনো অভিযোগ দেয়নি।

Share if you like

Filter By Topic