Loading...
The Financial Express

বন্যায় স্থগিত এসএসসি পরীক্ষা

| Updated: June 17, 2022 21:46:14


বন্যায় স্থগিত এসএসসি পরীক্ষা

আগামী রোববার থেকে চলতি বছরের মাধ্যমিক, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ লাভের বেশি শিক্ষার্থী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।

“সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।”

Share if you like

Filter By Topic