Loading...
The Financial Express

বগুড়ায় সরস্বতী প্রতিমা ভাঙচুর

| Updated: March 31, 2021 18:53:17


বগুড়ায় সরস্বতী প্রতিমা ভাঙচুর

বগুড়ার ধুনট উপজেলায় একটি মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর ও বিভিন্ন মালামাল পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত হামলাকারীরা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

সোমবার রাতে টেংরাখালী হালদারপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি খোকা চন্দ্র হালদার বলেন, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙে ফেলে। এছাড়া মন্দিরের সামিয়ানার কাপড় ও মন্দিরের সেবাদাসী সুমতি হালদারের কাপড়চোপড়ে আগুন ধরিয়ে দেয়।

ভোরে গ্রামবাসী বিষয়টি দেখার পর পুলিশকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ভোরে খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা মন্দিরে থাকা সরস্বতী দেবীর প্রতিমার মাথা ভেঙে ফেলেছে। থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

হালদারপাড়ার বাসিন্দারা জানান, গ্রামের একমাত্র এই রাধা-গোবিন্দ মন্দিরে সরস্বতী লক্ষ্মী পূজা ও হরিবাসর অনুষ্ঠিত হয়। মন্দিরটিতে প্রতিদিন সন্ধ্যা বাতি ও পূজা করার জন্য সুমতি হালদার নামের একজন নারী দায়িত্ব পালন করেন। তিনি প্রায়ই ওই মন্দিরে রাতে ঘুমিয়ে থাকেন।

এলাকাবাসী জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাধা-গোবিন্দ মন্দিরে সরস্বতী পূজা হয়। পূজা শেষে সরস্বতী প্রতিমা বিসর্জন না দিয়ে মন্দিরে সংরক্ষণ করা হয়। সোমবার রাতে সুমতি হালদার নিজের বাড়িতে ছিলেন। এই সুযোগে রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙে ফেলে।

Share if you like

Filter By Topic