বংশী নদীতে ভাসমান মরদেহ উদ্ধার


FE Team | Published: May 02, 2021 20:36:26 | Updated: May 03, 2021 14:38:06


বংশী নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে বংশী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় সাভারের কর্ণপাড়া এলাকার বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাভার নৌ থানার এসআই হাফিজ উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার বংশী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like