Loading...

ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় প্রাণ হারালেন  তরুণী

| Updated: October 31, 2021 18:29:51


-- মেয়র হানিফ ফ্লাইওভার/এফই ফাইল ফটো -- মেয়র হানিফ ফ্লাইওভার/এফই ফাইল ফটো

মোটরসাইকেলের চাকায় বোরকার প্রান্ত আটকে যাওয়ায় নেমে ঠিক করছিলেন এক তরুণী, কিন্তু ঢাকার হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় জীবন দিতে হল তাকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মুমতাহিনা পিয়া নামের ২০ বছর বয়সী ওই তরুণীকে শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ওই তরুণীর বাড়ি মুন্সিগঞ্জ সদরে। শনিবার তিনি ঢাকায় এসেছিলেন কেনাকাটা করতে। রাতে অনিক নামে এক স্বজনের সঙ্গে মোটরসাইকেলে মুন্সিগঞ্জে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

“ফ্লাইওভারের উপরে পিয়া বুঝতে পারেন, তার পরনের বোরকা মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যাচ্ছে। তখন মোটর সাইকেল থামিয়ে নেমে সেটা ঠিক করছিলেন পিয়া। অনিক মোটরসাইকেলেই বসা ছিলেন।

“সে সময় পেছন থেকে দুটি বাস একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে একটি বাস পিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।”

বাস দুটি শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “বাস দুটির একটির অপরাধ বুঝতে পেরেছি। ওই বাস ও চালককে আটকের পর নাম প্রকাশ করব।”

পরিবারের আবেদনে পিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান মাজহারুল ইসলাম।

Share if you like

Filter By Topic