Loading...

ফেইসবুকে নিষিদ্ধই থাকছেন ট্রাম্প

| Updated: May 06, 2021 12:08:21


ফেইসবুকে নিষিদ্ধই থাকছেন ট্রাম্প

ফেইসবুক ও ইনস্টাগ্রামে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে এই সোশাল মিডিয়া কোম্পানির ‘ওভারসাইট বোর্ড’। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তবে ট্রাম্পের ক্ষেত্রে ‘চিরতরে’ নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছে, তার সমালোচনা করে এই বোর্ড বলেছে, ওই সিদ্ধান্ত পর্যালোচনা করে এমন একটি যৌক্তিক শাস্তির ব্যবস্থা করতে হবে, যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।  

ক্যাপিটল হিলে দাঙ্গার পর গত জানুয়ারিতে ফেইসবুক থেকে নিষিদ্ধ করা হয় ডনাল্ড ট্রাম্পকে, যখন তিনি প্রেসিডেন্টের মেয়াদের একেবারে শেষ দিকে রয়েছেন।  কোনো রাষ্ট্রনেতার ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নজিরবিহীন।

পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেইসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ‘ফেইসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে।

রয়টার্স লিখেছে, ওভারসাইট বোর্ড কী সিদ্ধান্ত দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, কারণ ভবিষ্যতে রাষ্ট্রনেতারা নিয়ম ভাঙলে ফেইসবুক কেমন পদক্ষেপ নেবে, বোর্ডের সিদ্ধান্তেই তার ইংগিত মিলবে।

 

Share if you like

Filter By Topic