ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩


FE Team | Published: January 11, 2022 18:27:09 | Updated: January 12, 2022 13:06:23


ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১৬১৬৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নতুন হটলাইন নম্বর ১৬১৬৩ চালু হয়েছে।

যে কোনো জরুরি সেবা পেতে সকল অপারেটর থেকে এই নম্বরে ফোন করা যাবে বলে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বর্তমানে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বরও সচল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন নম্বর মনে রাখা কিছুটা কষ্টসাধ্য, তাই পাঁচ ডিজিটের এই হটলাইন চালু করা হয়েছে।

Share if you like