Loading...

প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও ৩১ অগাস্ট পর্যন্ত

| Updated: July 30, 2021 21:05:59


প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটিও ৩১ অগাস্ট পর্যন্ত

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটিও ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সব সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ সময় নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে হবে, পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে এবং স্থানীয় প্রশাসনকে তা পর্যবেক্ষণ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

“শিক্ষার্থীরা যাতে বাসসায় অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে, সে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।”

মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা করেও শিক্ষা প্রতিষ্ঠান আর খোলা সম্ভব হয়নি। 

Share if you like

Filter By Topic