Loading...

প্রতিবেদককে হুমকির জেরে বাইডেনের সহকারীর পদত্যাগ

| Updated: February 14, 2021 15:41:41


হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব টিজে ডাকলো। ছবিঃ রয়টার্স হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব টিজে ডাকলো। ছবিঃ রয়টার্স

এক নারী প্রতিবেদককে হুমকির জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক প্রেস সহকারী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলেও শনিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়।

হোয়াইট হাউসের উপ-প্রেস সচিব টিজে ডাকলোকে তাঁর ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার কারণে তিনি ঐ প্রতিবেদককে শেষ করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এ কারণে এক সপ্তাহের জন্য তাকে বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তাঁর পদত্যাগ পত্রও গ্রহণ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের বরাত দিয়ে বাসস জানিয়েছে, প্রতিবেদককে তারা পালমেরি অন্য এক প্রতিবেদককে অ্যালেক্সি ম্যককমোন্ডের সাথে ডাকলোর কয়েকমাসের পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

ডাকলো তখন পালমেরিকে ফোনে শেষ করে দেয়ার হুমকি দেন। পাসাকি জানান, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস ডাকলোর পদত্যাগ পত্র গ্রহণ করেছে।

বাইডেনের ২০২০ সালের নির্বাচনী প্রচারণাকালে ডাকলো জাতীয় প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

তিনি টুইটারে এক বিবৃতিতে তাঁর অসহনীয় আচরণের কথা তুলে ধরে বলেন, আমার দুঃখ প্রকাশের কোন ভাষা নেই। এটি খুবই জঘন্য, অমর্যাদাকর ও অগ্রহণযোগ্য মন্তব্য ছিল।

তিনি আরো বলেন, তার এই কথা হোয়াইট হাউসের অন্য সহকর্মীসহ বাইডেনকে লজ্জিত ও অসন্তুষ্ট করেছে।

উল্লেখ্য,প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর বাইডেন অন্যদের সাথে অসদাচরণের বিষয়ে হোয়াইট হাউস কর্মকর্তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন।

Share if you like

Filter By Topic