পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি


এফই ডেস্ক | Published: September 10, 2021 09:57:56 | Updated: September 10, 2021 19:30:44


পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিলেন লিওনেল মেসি। পরে দ্বিতীয়ার্ধের শুরুতে করলেন আরেকটি। এরই সঙ্গে পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে পেলেকে স্পর্শ করেন মেসি। আর ৬৪তম মিনিটে লাওতারো মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কিংবদন্তিকে ছাড়িযে যান তিনি।

জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৭৮টি। ১৯৫৭-৭১ মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করে রেকর্ডটি গড়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। রেকর্ডটি ভাঙতে মেসির লাগলো ১৫৩ ম্যাচ।

Share if you like