রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর ৮টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় বেলা ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
