পারাবাত এক্সপ্রেসে আগুন, সিলেটের পথে ট্রেন বন্ধ


এফই অনলাইন ডেস্ক | Published: June 11, 2022 14:44:28 | Updated: June 11, 2022 19:27:54


পারাবাত এক্সপ্রেসে আগুন, সিলেটের পথে ট্রেন বন্ধ

মৌলভীবাজারের শমসেরনগর উপজেলায় পারাবাত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার দুপুর ১টায় শমসেরনগর বিমানবন্দরের কাছে ট্রেনের বগিতে আগুন লাগে বলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান।

তিনি বলেন, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। এরই মধ্যে বগি দুটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ট্রেনের খাবার গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের একটি যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়ে। তখন চালক ট্রেন থামিয়ে দেন।

তবে এতে কেউ আহত হয়নি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানান সহকারী স্টেশন মাস্টার।

Share if you like