Loading...

পাকিস্তানের সংসদ পুনরুজ্জীবিত, আস্থা ভোট শনিবার: সুপ্রিম কোর্ট

| Updated: April 08, 2022 15:57:49


পাকিস্তানের রাজনীতি এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ছবি: রয়টার্স পাকিস্তানের রাজনীতি এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ছবি: রয়টার্স

পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব নাকচ করে যে সিদ্ধান্ত দেশটির ডেপুটি স্পিকার দিয়েছিলেন, তা বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তাও আর টিকছে না।  

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ জাতীয় পরিষদ পুনরুজ্জীবিত করে শনিবার আস্থাভোট করার নির্দেশ দিয়েছে।

Share if you like

Filter By Topic