পাকিস্তানে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩০, আহত ৫০


এফই ডেস্ক | Published: June 07, 2021 10:25:15 | Updated: June 07, 2021 20:23:40


সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। ছবি: ডননিউজটিভি

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে ডন নিউজ জানিয়েছে। নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডনের প্রতিবেদনে দেশটির রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে ডাউন ট্রাকে চলে যায়, এ কারণে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে এটির সংঘর্ষ ঘটে।

স্থানীয় রাইতি রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

Share if you like