Loading...

পাকিস্তানে ইসরাইলবিরোধী মিছিলে বোমা হামলা, নিহত ৬

| Updated: May 22, 2021 10:11:47


পাকিস্তানের করাচিতে ফিলিস্তিনের পক্ষে মিছিল। ফাইল ছবি: রয়টার্স পাকিস্তানের করাচিতে ফিলিস্তিনের পক্ষে মিছিল। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায়  অন্তত ছয়জন নিহত হয়েছেন।

দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল।

মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি। 

Share if you like

Filter By Topic