Loading...

পাকিস্তান সিরিজে দলে নেই মুশফিক, সাকিব, সৌম্য, লিটন

| Updated: November 17, 2021 20:37:57


পাকিস্তান সিরিজে দলে নেই মুশফিক, সাকিব, সৌম্য, লিটন

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আনা হলো বেশ কিছু পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে নেই মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাসের মতো ক্রিকেটাররা।

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন কিপার-ব্যাটসম্যান আকবর আলি। ৫ টেস্ট খেলা ওপেনার সাইফ হাসান প্রথমবার জায়গা পেলেন টি-টোয়েন্টি দলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নানা সময়ে বিভিন্ন সংস্করণে দলে ঠাঁই পাওয়া ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি, পেসার শহিদুল ইসলামও এবার আছেন এই টি-টোয়েন্টি স্কোয়াডে। দলে ফিরেছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

মুশফিকের দলের বাইরে যাওয়াকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন ‘শুধু পাকিস্তান সিরিজের জন্য বিশ্রাম।’ সাকিব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন চোট নিয়ে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা, তা বোঝা যাগে কয়েকদিনের মধ্যে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম, আকবর আলি।

Share if you like

Filter By Topic