Loading...

পরীমনি মঙ্গলবারই মুক্তি পাবেন, আশা আইনজীবীর

| Updated: August 31, 2021 20:26:22


পরীমনি মঙ্গলবারই মুক্তি পাবেন, আশা আইনজীবীর

পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বলেছেন, “আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা আর নেই।”

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার বনানী থানার এ মামলায় তদন্ত প্রতিবেদন হওয়া পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানির জন্য পরীমনিকে এদিন আদালতে আনা হয়নি। তাকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

আইনজীবী মজিবুর বলেন, “আজ সন্ধ্যার মধ্যেই কারাগার থেকে তাকে (পরীমনি) বের করার চেষ্টা করছি। আদালতের জামিনের কপি সংগ্রহ করার কাজ চলছে।”

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়।
এ মামলায় তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পরীমনির পক্ষে তার আইনজীবী মহানগর দায়রা জজ আদালত জামিনের আবেদন করেন। বিচারক প্রথমে ১৩ সেপ্টেম্বর শুনানির দিন লাখলেও পরে হাই কোর্ট এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুললে শুনানির তারিখ এগিয়ে আনা হয়। গ্রেপ্তার হওয়ার ২৬ দিন পর জামিন পান পরীমনি।

Share if you like

Filter By Topic