Loading...

পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক ডাক টিকিট, স্মারক নোট উন্মোচন

| Updated: June 26, 2022 11:23:54


পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক ডাক টিকিট, স্মারক নোট উন্মোচন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট, স্মারক নোট, স্যুভেনিয়র শিট, সিলমোহর ও উদ্বোধন খামের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধনের আগে সুধী সমাবেশে সরকার প্রধান এসব স্মারক অবমুক্ত করেন।

ওই সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে স্মারক ডাক টিকিট তুলে দেন। এর কিছুক্ষণ পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ১০০ টাকার স্মারক নোট প্রধামন্ত্রীর হাতে তুলে দেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic