Loading...

পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ

| Updated: June 27, 2022 16:17:45


পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ

প্রথম দিনে শত শত মোটরসাইকেলের ভিড়ে দুর্ঘটনার শঙ্কায় পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

রোববার সকালে বহু প্রতীক্ষিত এই সেতু চালুর পর রাতেই মোটর সাইকেলের ওঠা বন্ধ করার সিদ্ধান্ত জানায় সেতু বিভাগ।

এক তথ্য বিবরণীতে বলা হয়, “আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।”

এর কারণ জানতে চাইলে সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল অনেক বেড়ে গেছে, তারা ঝুঁকিপূর্ণ চলাচল করছে। দুর্ঘটনার আশঙ্কা করছি। তাই আগামীকাল থেকে মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে।”

কত দিন এ্ই নিষেধাজ্ঞা চলবে- জানতে চাইলে তিনি বলেন, “পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

পদ্মা সেতুতে চলাচলে মোটর সাইকেলের টোল ১০০ টাকা ধরা হয়েছিল। তবে েই সেতুতে বাইসাইকেল, অটোরিকশা চলাচল নিষিদ্ধ।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic