নেবুলাইজারে করে দুবাই থেকে আনলেন এক কেজি স্বর্ণ 


এফই অনলাইন ডেস্ক   | Published: May 27, 2022 17:37:30 | Updated: May 31, 2022 22:47:06


নেবুলাইজারে করে দুবাই থেকে আনলেন এক কেজি স্বর্ণ 

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৪৮ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে ওসমানী বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. আল‌ আমিন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আটক মো. আলী আহমেদ গোলাপগঞ্জ উপজেলার দরগার বাজারের উজান মেহেরপুর গ্রামের বাসিন্দা।

কাস্টমসের উপ-কমিশনার বলেন, গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আলী আহমদকে সন্দেহ হয়। পরে তার কাছে থাকা অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের ফুসফুসে ওষুধ প্রয়োগের যন্ত্র নেবুলাইজারের ভেতর থেকে স্বর্ণের ১১টি পাত উদ্ধার করা হয়।

এসব স্বর্ণের দাম আনুমানিক ৮০ লাখ টাকা হবে। মামলা দিয়ে তাকে পুলিশের দেওয়া হবে।

Share if you like