Loading...

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৪ জনের

| Updated: December 08, 2021 17:56:57


নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৪ জনের

বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান।

নিহতরা হল: বউবাজার এলাকার আবুল হোসেনের বড় মেয়ে রিমা আক্তার (৭), মেজো মেয়ে রেশমা (৪), ও ছোট ছেলে মমিনুর রহমান(৩) এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির ধারে রেললাইনে খেলছিল ওই তিন ভাই বোন। এসময়  খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন তাদের কাছাকাছি চলে এলে প্রতিবেশী শামীম ওই  তিন শিশুকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত চারজনই ট্রেনে কাটা পড়েন।

ওসি আব্দুর রউপ জানান, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যায়।  নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হলে অন্যজনকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share if you like

Filter By Topic