রাজধানী ঢাকার নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভসের আটটি ইউনিট।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, আগুন নেভাতে আটটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
আলামিন নামে ওই মার্কেটের বইয়ের দোকানদার বলেন, মার্কেটের পশ্চিম দক্ষিণ কোণে আগুনের সূত্রপাত। আস্তে আস্তে আগুন ভেতরের দিকে যাচ্ছে।
যে অংশে আগুন লাগে ওইটা শাহজালাল মার্কেট। নীলক্ষেতের পুরো বইয়ের মার্কেটে এমন আরও কয়েকটি নামে মার্কেট রয়েছে বলে তিনি জানান।