Loading...
The Financial Express

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

| Updated: May 31, 2022 22:47:06


নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতির বাড়তি চাপ সামাল দিতে বাজারে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণে নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বিদ্যমান রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করেছে।

তবে রিভার্স রেপো অপরিবর্ততি রাখা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এর আগে ২০২০ সালের ২৯ জুলাই নীতি সুদহার কমিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় করোনাভাইরাস সঙ্কটে অর্থের জোগান বাড়াতে রেপো (পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ‘সম্প্রসারণমুখী’ নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল।

রেপো সুদহার হিসেবে পরিচিত নীতি সুদহার বাড়ানোর অর্থ হল কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ ধার করতে ব্যাংকগুলোকে এখন বাড়তি সুদ দিতে হবে।

রোববার নীতিসুদ হার পরিবর্তন আনতে মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মনিটারি পলিসি কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বিকালে বৈঠক শেষে নীতি সুদহার পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়।

সার্কুলারে বলা হয়, ‘‘আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলসহ সকল ধরণের পণ্য (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি এবং সার্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়, দেশের মূল্যস্ফীতি সীমিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান শতকরা ৪.৭৫ (চার দশমিক সাত পাঁচ) ভাগ হতে ২৫ (পঁচিশ) বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫.০০ (পাঁচ দশমিক শূন্য শূন্য) ভাগে পুনঃনির্ধারণ করা হয়; যা অবিলম্বে কার্যকর হবে।“

Share if you like

Filter By Topic