Loading...

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত সব নামই প্রকাশ করবে সার্চ কমিটি

| Updated: February 14, 2022 09:49:24


নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত সব নামই প্রকাশ করবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যাদের নামের প্রস্তাব আসবে, সবার তালিকা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।

বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই একথা জানান সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “যেসব নাম আসবে, চারশ হোক, পাঁচশ হোক, ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করা হবে।”

ইতোমধ্যে দুই দফা বৈঠকে বিশিষ্টজনরা প্রস্তাবিতদের নামের তালিকা প্রকাশের দাবি করেছে সার্চ কমিটির কাছে।

রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিতদের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন। সার্চ কমিটির পাঁচ সদস্যের পাশাপাশি সচিবের দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিবও উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শনিবার জানিয়েছিলেন, তখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে ৩০৯ জনের নাম জমা পড়েছিল।

রাজনৈতিক দলগুলোর নামের প্রস্তাব পেতে সময় বাড়িয়ে দেওয়ার কথাও রোববারের সভায় বলেন সার্চ কমিটির প্রধান বিচারপতি হাসান।

“যেসব দল আমাদের কাছে নাম প্রস্তাব করেনি, সোমবার ৫টা পর্যন্ত নাম জমা দিতে পারবে।”

এবার সার্চ কমিটিতে নিবন্ধিত ২৪টি দল নাম সুপারিশ করেছে। সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে না পারার কথা বলেছে অনেক দল।

Share if you like

Filter By Topic