নিজের ঘরে গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত লাশ


FE Team | Published: December 31, 2021 15:21:33 | Updated: December 31, 2021 22:23:05


নিজের ঘরে গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত লাশ

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসা থেকে গীতিকার গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি পরিচিত ছিলেন রাসেল ওনীল নামে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. সাইদুর রহমান জানান, লিচুবাগান এলাকার ওই বাসায় মা আর ভাইকে নিয়ে থাকতেন ৪৭ বছর বয়সী রাসেল। বৃহস্পতিবার রাতে তাকে তার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রাতের খাবার শেষে নিজের ঘরেই ছিলেন রাসেল। রাত সাড়ে ১১টার দিকে অনেক ডাকাডাকি করে রাসেলের সাড়া না পেয়ে তার মা চিৎকার শুরু করেন। আশপাশের মানুষ তখন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় বলে জানান এসআই সাইদুর ।

এক সময় সাংবাদিকতা করলেও পরে বিজ্ঞাপনী সংস্থার চাকরি নিয়েছিলেন রাসেল। তবে গত কিছুদিন তার চাকরি ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গানের পাশাপাশি বিজ্ঞাপনের জিংগেল লিখতেন রাসেল। তার লেখা বেশ কিছু গান বাপ্পা মজুমদার গেয়েছেন। এর মধ্যে দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায় গানটি বেশ জনপ্রিয়তা পায়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like