Loading...

নিউ মার্কেটের সংঘাত ‘কুল ডাউন হবে’, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

| Updated: April 19, 2022 20:46:54


নিউ মার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিকদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দ্রুতই থামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ মার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিকদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দ্রুতই থামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার ‍দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

সোমবার মধ্যরাত থেকে নিউ মার্কেট এলাকায় সংঘাতে সূত্রপাত, এত দীর্ঘ সময় পরও কেন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না- সেই প্রশ্ন মন্ত্রীর সামনে রেখেছিলেন সাংবাদিকরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

উত্তরে তিনি বলেন, “আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের আইনের মুখোমুখি হতে হবে।"

নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাতের সংঘর্ষের সময় পুলিশ দ্রুত তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশকে ততটা উদ্যোগী দেখা যায়নি। 

এ বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে পুলিশ কমিশনার বলেন, “পরিস্থিতি ঘটনাস্থলে অনেক জটিল আকার ধারণ করেছে। টেকনিক্যাল কারণেই পুলিশ ছাত্রদের প্রতি সফট আচরণ করছে। এখানে গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।"

Share if you like

Filter By Topic