নিউ মার্কেটের সংঘর্ষে আহত একজনের মৃত্যু


FE Team | Published: April 19, 2022 21:59:41 | Updated: April 20, 2022 11:43:30


নিউ মার্কেটের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষের মধ্যে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতের নাম নাহিদ হাসান (২৩)। তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত ৯টা ৪০ মিনিটে যখন নাহিদের মৃত্যু ঘোষণা করেন, তখন হাসপাতালে উপস্থিত তার স্ত্রী ডালিয়া সুলতানা কান্নায় ভেঙে পড়েন।

নাহিদ ও ডালিয়া ঢাকার কামরাঙ্গীরচরে থাকতেন।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like