Loading...

নারী বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতল বাংলাদেশ

| Updated: November 22, 2021 18:29:41


উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। উইকেট নেওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস।

শুরুর দুর্দান্ত বোলিং শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী দল। পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারানো পাকিস্তান নিদা দার ও আলিয়া রিয়াজের দৃঢ়তায় গড়ল দুইশ ছাড়ানো পুঁজি। রান তাড়ায় দুর্দান্ত এক ইনিংসে কঠিন সমীকরণ মেলালেন রুমানা আহমেদ। তার ফিফটিতে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করল বাংলাদেশের মেয়েরা।

হারারের ওল্ড হারারিয়ান্সে রোববার পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষের দেওয়া ২০২ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২ বল বাকি থাকতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic