Loading...

নারায়ণগঞ্জে ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

| Updated: April 28, 2022 22:42:11


নারায়ণগঞ্জে ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই মো. ফরিদুজামামান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মৃতরা হলেন- জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)।

এসআই বলেন, তিন শ্রমিক কুমিল্লায় ধানা কাটা শেষে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তাদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share if you like

Filter By Topic