নামের তালিকা আরও ছোট করে ২০ জনে এনেছে সার্চ কমিটি


এফই অনলাইন ডেস্ক | Published: February 20, 2022 19:23:29 | Updated: February 21, 2022 00:36:28


নামের তালিকা আরও ছোট করে ২০ জনে এনেছে সার্চ কমিটি

পনের কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করার দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহে ৩২২ জনের নাম সংগ্রহের পর পরের সপ্তাহে সেই তালিকা ২০ জনে নামিয়ে এনেছিল সার্চ কমিটি।

তার একদিনের মধ্যে ২০ জনের সেই তালিকাও ছোট করে ১২/১৩ জনে নামিয়ে আনার কথা জানিয়েছেন সার্চ কমিটির প্রধান বিচারপতি কে এম ওবায়দুল হাসান।

তিনি বলেছেন, আগামী মঙ্গলবার এই তালিকা ১০ জনে নামিয়ে এনে রাষ্ট্রপতির কাছে দেওয়া হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সার্চ কমিটি প্রস্তাবিত এই ১০ জন থেকে অনধিক পাঁচ সদস্যের ইসি গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যে কমিশনের পরিচালনায় দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

Share if you like