Loading...

নাট্যনির্মাতা সাজ্জাদ সনির মৃত্যু

| Updated: August 15, 2021 18:37:10


নাট্যনির্মাতা সাজ্জাদ সনির মৃত্যু

তরুণ নাট্যনির্মাতা ও নাট্যপরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি মারা গেছেন।

‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত’ কারণে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। সাজ্জাদ সনির বয়স হয়েছিল ৩৭ বছর।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়; পরে সেখান থেকে রাতে নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তরুণ এ নির্মাতার মৃত্যুতে শোক জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।

লাভলু জানান, রোববার ১২টার দিকে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা জানানোর পর সাজ্জাদ সনির মরদেহে নিকুঞ্জে নেওয়া হয়েছে। স্থানীয় মসজিদে জানাজা শেষে আড়াইটার দিকে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মা, এক ভাই ও এক বোনকে রেখে গেছেন সনি।

‘নাগর, ‘আজও কাঁদায়’ , ‘কেউ কথা রাখেনি’ সহ অন্তত ২০টি টিভি নাটক নির্মাণ করেছেন এ নির্মাতা।

Share if you like

Filter By Topic